How to Book & Collect Your Festival Coupons
কীভাবে উৎসবের কুপন বুক ও সংগ্রহ করবেন
Follow these 5 steps to book your Bhog Thalis, Dandiya passes, and food tokens. WhatsApp confirmation is mandatory to verify your booking.
ভোগ থালি, ডান্ডিয়া প্রবেশপত্র ও আনন্দমেলার কুপন বুক করতে এই ৫টি ধাপ অনুসরণ করুন। বুকিং নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ নিশ্চিতকরণ বাধ্যতামূলক।
Frequently Asked Questions
সাধারণ জিজ্ঞাসা ও প্রশ্নোত্তর
Everything you need to know about coupons, dining, Dandiya entry, and payment reconciliation.
কুপন, ভোগ বিতরণ, ডান্ডিয়ায় প্রবেশ এবং পেমেন্ট যাচাইকরণ সংক্রান্ত প্রয়োজনীয় যাবতীয় তথ্য।
🍛 How do I collect and redeem my Bhog coupon at the venue? 🍛 অনুষ্ঠানস্থলে কীভাবে ভোগের কুপন সংগ্রহ ও গ্রহণ করব?
Upon payment confirmation, show your UPI transaction and collect coupon at the Bhog Registration Desk located inside the Lawn of Ilara Hotels & Spa. You will receive physical dining tokens and entry into the sit-down Bhog hall during your booked time slot.
পেমেন্ট নিশ্চিতকরণের পর, আপনার ইউপিআই লেনদেন ও ডিজিটাল স্লিপ দেখিয়ে ইলারা হোটেলস প্রাঙ্গণে অবস্থিত ভোগ রেজিস্ট্রেশন ডেস্ক থেকে কুপন সংগ্রহ করুন। আপনার নির্দিষ্ট সময়ে সুশৃঙ্খল ভোগ বিতরণ কক্ষে প্রবেশের টোকেন দেওয়া হবে।
⚡ How does the UPI payment & manual reconciliation work? ⚡ ইউপিআই পেমেন্ট ও যাচাইকরণ পদ্ধতি কীভাবে কাজ করে?
When you checkout, a unique Order ID (e.g. ORD-20260913-001) and pre-filled UPI
link/QR code are generated. Pay using Google Pay, PhonePe, Paytm, or BHIM. After payment,
enter your 12-digit UPI UTR / Reference number or click Confirm on WhatsApp to
notify DCPCA organizers.
চেকআউটের সময় একটি নির্দিষ্ট অর্ডার আইডি (যেমন ORD-20260913-001) ও কিউআর কোড
তৈরি হবে। Google Pay, PhonePe, Paytm বা BHIM দিয়ে অর্থপ্রদানের পর ১২-সংখ্যার ইউপিআই UTR
নম্বরটি লিখুন অথবা হোয়াটসঅ্যাপে নিশ্চিত করুন বোতামে ক্লিক করে পরিচালকদের অবগত
করুন।
🪘 Are Dandiya sticks provided with Dandiya Night passes? 🪘 ডান্ডিয়া নাইট প্রবেশপত্রের সাথে কি ডান্ডিয়া স্টিক দেওয়া হবে?
Yes! Every Single Pass includes 1 pair of polished traditional wooden Dandiya sticks, and every Couple Pass includes 2 pairs. Sticks will be handed over at the Grand Arena entrance on Maha Ashtami night (Oct 18, 7:00 PM onwards).
হ্যাঁ! প্রতিটি সিঙ্গল প্রবেশপত্রের সাথে ১ জোড়া এবং কাপল প্রবেশপত্রের সাথে ২ জোড়া কাঠের ঐতিহ্যবাহী ডান্ডিয়া স্টিক অন্তর্ভুক্ত। মহাঅষ্টমীর সন্ধ্যায় (১৮ অক্টোবর, সন্ধ্যা ৭:০০ টা থেকে) মূল ডান্ডিয়া চত্বরে প্রবেশের সময় স্টিক প্রদান করা হবে।
⏰ What happens when the sale cutoff date/time expires? ⏰ বুকিংয়ের নির্ধারিত সময়সীমা শেষ হলে কী হবে?
To ensure authentic preparation and avoid food wastage, Bhog and Dandiya bookings automatically close at the specified date/time in the countdown timer. Once closed, no additional orders can be placed online.
খাবারের গুণমান রক্ষা এবং অপচয় রোধ করতে কাউন্টডাউন টাইমার অনুযায়ী নির্দিষ্ট তারিখে ও সময়ে ভোগ এবং ডান্ডিয়ার অনলাইন বুকিং বন্ধ হয়ে যাবে। সময়সীমা উত্তীর্ণ হলে অনলাইনে আর নতুন বুকিং করা যাবে না।